ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) এর নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন একই আসনের গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াসিম উদ্দিনসহ নেতাকর্মীরা।
১৬ ফেব্রুয়ারী সোমবার বিকালে উপজেলার গোলাকান্দাইলে এমপির নিজ বাড়িতে এ ফুলেল শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ সভাপতি নাজমুল হাসান, শহিদুল্লাহ খান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিয়ান রিপন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ওমর ফারুক, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মাছুম মিয়া, সদস্য সচীব তরিকুল ইসলাম তমালসহ নেতাকর্মীরা।
এরআগে রূপগঞ্জ আসনে নির্বাচনে গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন ট্রাক মার্কায় প্রার্থিতা থেকে বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যান। পাশাপাশি ধানের শীষের ভোট চেয়ে প্রচার প্রচারণা চালিয়েছিলেন৷ আজ শুভেচ্ছা বিনিময়কালে বিএনপি ও গণঅধিকার পরিষদ এক সাথে দেশ ও সভ্য সমাজ এবং আধুনিক রূপগঞ্জ গঠনের ক্ষেত্রে মিলেমিশে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
পড়ুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
দেখুন:স্বাধীনতার পর প্রথম মন্ত্রীর স্বপ্ন দেখছে পাবনা ৫, শিমুল বিশ্বাসকে ঘিরে উন্নয়নের নতুন প্রত্যাশা
ইমি/


