নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৪ ঘন্টার মাঝে বিচার না পেলে আত্নহত্যার হুমকি দিয়েছেন এক ভুক্তভোগী নারী। ১৭ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ে উপস্থিত হয়ে ‘ ম ‘ অক্ষরযুক্ত নামীয় ভুক্তভোগী এ সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগী বলেন, গত ৬ মাস পূর্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহবায়ক, রূপগঞ্জের তারাবো পৌরসভার বরপা গ্রামের নূর উদ্দিন আহমদের ছেলে নাসির উদ্দীন (৫৫) এর সাথে একটি অনুষ্ঠানে পরিচয় হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে বিয়ে করে সুইজারল্যান্ড চাকুরীদানসহ আলাদা সংসার করার প্রলোভন দেখায়। গত ৬ মার্চ দেখা করার কথা বলে তার গাড়ীতে তুলে রাজধানীর হাতিরঝিল থেকে পূর্বাচলের বালির মাঠে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে গাড়ী থেকে নামিয়ে চলে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত ওসি মোক্তার হোসেন মামলা না নিয়ে তাড়িয়ে দেয়। একই ঘটনায় নারায়ণগঞ্জ মোকাম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে মামলা করতে গেলে প্রভাবশালী নেতা নাসিরের পরিচয় পেয়ে আদালত চত্ত্বর থেকে অপহরণের চেষ্টা করে নাসির। এখন আমি এই লুচ্চা, ধর্ষক নাসিরের বিচার চাই। সে বহু নারীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে থাকে বলে প্রমাণ পাচ্ছি। আর যেন কোন নারী এমন ঘটনার শিকার না হয় সাংবাদিকদের মাধ্যমে মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই। আমি বিচার না পেলে আত্নহত্যা করতে বাধ্য হবো।
এ বিষয়ে অভিযুক্ত নাসির উদ্দীনের সাথে মুঠোফোনসহ একাধিক মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য সংগ্রহ সম্ভব হয়নি।
পড়ুন:বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে ২৭ নাটক ৭ সিনেমা
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


