নারায়ণগঞ্জে গত দুই দিনে একযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ক্লোজ করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার ওসি আবদুল বারিক ও আব্দুল হালিমকে ক্লোজ করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এর আগে, গত শনিবার (৪ এপ্রিল) রূপগঞ্জ থানার কর্মকর্তা সবজেল হোসেনকেও ক্লোজ করা হয় এবং তার স্থলে সালাউদ্দিন নামে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, রবিবার জারি করা এক আদেশের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও সদর মডেল থানার দুই ওসিকে ক্লোজ করে লাইন ওয়ারে সংযুক্ত করা হয়েছে।
তবে কী কারণে এই তিন কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি।
পড়ুন:সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন
দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান
ইমি/


