১২/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ওনার্স এসোসিয়েশনের পরিচিতি ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক ওনার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের গ্রামেরবাড়ি পার্ক মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের এমডি মো: মাহাবুব রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ডাক্তার মজিবুর রহমান।

সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক ও আল রাফি হাসপাতালের এমডি আলহাজ্ব আব্দুল মতিন মিয়ার সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, এছাড়াও প্রধান আলোচক ছিলেন ডাক্তার ফারুকুল ইসলাম, বক্তব্য রাখেন ডিকেএমসির নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, ভুলতা জেনারেল হাসপাতালের ডিএমডি আলহাজ্ব আব্দুর রহিম,গ্রামের বাড়ি পার্কের স্বত্বাধিকারী ও মেডি স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মহিউদ্দিন ভুঁইয়াসহ অতিথিবৃন্দ।

এ সময় প্রাইভেট হাসপাতালের মালিকদের পক্ষ থেকে নবগঠিত জেলা ও উপজেলা কমিটির সদস্যদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

পড়ুন: বরগুনার তালতলীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১৪

দেখুন: যেভাবে বাস চলবে ঢাকার এক্সপ্রেসওয়েতে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন