নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে বিএনপির মনোনয়ন দেয়ায় রূপগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার নেতাকর্মীরা ৩১ দফার প্রচারপত্র বিলি ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ করেছেন।
৪ নভেম্বর মঙ্গলবার বিকালে উপজেলার ভক্তবাড়ি বাজার এলাকায় এ জনসংযোগে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাসাসের সভাপতি জামান মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মিছির আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার। এছাড়াও রূপগঞ্জ ইউনিয়ন জাসাস নেতাকর্মীরা জনসংযোগে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ ১ আসনে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়েছেন। তাই রূপগঞ্জবাসির পক্ষ থেকে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসাথে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে ঘরে ফিরবো।
পড়ুন: মাদারীপুর-১ আসনের প্রার্থীর মনোনয়ন স্থগিত করলো বিএনপি
দেখুন: গাইবান্ধায় প্রস্তুত দুই লাখ কোরবানির পশু, দাম নিয়ে শঙ্কায় খামারি |
ইম/


