নারীর সমঅধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তিনি বলেন, নারী ও কন্যাশিশুর জন্য ন্যায়বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নারীর অবস্থা বিষয়ক কমিশনের ৭০তম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে জানান, বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনা এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। পরিচয় বা আর্থসামাজিক অবস্থান যাই হোক না কেন, প্রতিটি নারী ও কন্যাশিশুর জন্য সমানভাবে ন্যায়বিচারের পথ উন্মুক্ত রাখতে হবে।
তিনি আরও বলেন, নারীরা যাতে নির্ভয়ে এবং কোনো বাধা ছাড়াই আইনি সহায়তা পেতে পারে, সে জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী করা জরুরি। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবদান তুলে ধরে ড. খলিলুর রহমান বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যা বৈশ্বিক পর্যায়ে প্রশংসিত।
পড়ুন: আজ সৌদিতে ঈদের চাঁদ দেখা গেলে বাংলাদেশে ঈদ শুক্রবার!
আর/


