বিজ্ঞাপন

নারী কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় জামায়াতের উদ্বেগ

ভোলা পৌরসভার নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দেওয়া ওই বিবৃতিটি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিবৃতিতে মোয়াযযম হোসাইন হেলাল বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় দল গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে ‘ঊর্ধ্বতন নির্দেশে’ গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। তিনি বলেন, এ ধরনের ঘটনা অতীতের কর্তৃত্ববাদী শাসনের স্মৃতি মনে করিয়ে দেয় এবং তা দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। গভীর রাতে এভাবে গ্রেপ্তার করার ঘটনায় এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যার ওপর নির্ভরশীল। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে প্রশ্নবিদ্ধ।

মোয়াযযম হোসাইন হেলাল দাবি করেন, এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীর অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। তিনি অবিলম্বে বিবি সাওদার নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং দেশে একটি মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

পড়ুন: সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন