২৫/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
32.5 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৫:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নারী বিশ্বকাপ বাছাইয়ে দুই বাংলাদেশি আম্পায়ার

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে আজ বৃৃহস্পতিবার পাকিস্তানের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। নিগার সুলতানা জ্যোতিরা মাঠে খেললেও আরো দুই বাংলাদেশি থাকবেন এই আসরে।

নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মাঠে থেকে পরিচালনা করবেন বাংলাদেশি দুই আম্পায়ার। তাদের একজন পুরুষ আম্পায়ার এবং একজন নারী আম্পায়ার। তারা হলেন মাসুদুর রহমান মুকুল এবং সাথিরা জাকির জেসি।

এই দুই আম্পায়ারকে রেখেই আজ ১০ জন আম্পয়ারের তালিকা প্রকাশ করেছে আইসিসি। সঙ্গে তিনজন ম্যাচ রেফারির নামও জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

জেসি অবশ্য এর আগে নারীদের এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। আইসিসির বিভিন্ন ইভেন্টে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে মুকুলের।

ছয় দলকে নিয়ে বাছাই পর্বের টুর্নামেন্টটি আগামী ৫ এপ্রিল শুরু হবে। আর শেষ হবে ১৯ এপ্রিল। টুর্নামেন্টের শীর্ষ ২ দল ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পাবে।

আম্পয়ারদের তালিকা :

মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), সাথিরা জাকির জেসি (বাংলাদেশ), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), ক্যান্ডেস লা বোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু ডি সিলভা (শ্রীলঙ্কা), ডনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), সারাহ ডামবানেভানা (জিম্বাবুয়ে), শন হেইগ (নিউজিল্যান্ড)।

ম্যাচ রেফারিদের তালিকা :

আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

বিজ্ঞাপন

পড়ুন : নারী বিশ্বকাপ: বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা কাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন