২৫/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ৫:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নার্সিং লাইসেন্স পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের ‘হেল্প ডেস্ক’

নার্সিং লাইসেন্স পরীক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’সহ বিভিন্ন সহায়তা নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নার্সিং ইউনিট শাখা। 

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। 

জানা গেছে, পরীক্ষা শুরুর আগেই কলেজ ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রদলের নার্সিং ইউনিট শাখা। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মধ্যে পানি, স্যালাইন, প্রাথমিক চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, কলম, ফাইল ইত্যাদি বিতরণ ছাড়াও পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করেন। 

পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখা এবং পরীক্ষা শেষে তা ফিরিয়ে দেওয়ার আয়োজনও ছিল। ছাত্রদলের দায়িত্বশীল এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। 

আয়োজনে অংশ নিয়ে বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার উম্মে হানি পৃথ্বী বলেন, নার্সিং শিক্ষার্থী ও তাদের ইন্সটিটিউট বাংলাদেশের মেডিকেল সেক্টরের অবিচ্ছেদ্য অংশ। একজন রোগীর চিকিৎসার জন্য একজন দক্ষ নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, নার্সিং সেক্টর ডেভেলপমেন্টের জন্য নার্সিং শিক্ষার্থীদের বিশ্বমানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করবে। আমরা সে প্রত্যয়ে আজ এই হেল্প ডেস্ক আয়োজন করেছি।

হেল্প ডেস্কের আরেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি বলেন, উন্নত বিশ্বের মেডিকেল সেক্টরের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে নার্সিং শিক্ষার্থীরা বাংলাদেশের স্বাস্থ্যসেবা সেক্টরের মেধাভিত্তিক সম্পদ ও ভবিষ্যৎ দক্ষ জনশক্তি। 

তিনি আরও বলেন, এই মেধাবী শিক্ষার্থীরাই আজকের লাইসেন্স পরীক্ষার মাধ্যমে আগামী দিনে দেশের হেলথ সেক্টর এগিয়ে নেবে। হেল্প ডেস্ক সহায়তায় পরীক্ষার্থীরা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিতে পারে, সে বিষয়ে শিক্ষার্থীবান্ধব সংগঠন ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে।

ঢাকা কলেজ ছাত্রদলের সহযোগিতায় কর্মসূচিতে নার্সিং কলেজ শিক্ষার্থী সাগর আহমেদ নিয়াজ, সোহাগ ইসলাম, রনি তালুকদার, মাহমুদুল, নাজমুল ইসলাম, সাব্বির মাহমুদ তিহানসহ দেশের বিভিন্ন নার্সিং কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫

দেখুন: পুঁজিবাজারে তালিকাচ্যুতির ইস্যু দেখিয়ে ফায়দা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন