শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি বাড়ি থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এসময় ধরতে যাওয়া এক কিশোরকে সাপটি কামড়ে দেয়। খবর পেয়ে ১ জুলাই মঙ্গলবার দুপুরে সাপটিকে উদ্ধার করে বন বিভাগ। সাপের কামড়ে আহত কিশোরের নাম মো. রাকিব মিয়া (১৪)। সে উপজেলার পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের ছেলে। পরে তাকে বারোমারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বন বিভাগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, পোড়াগাঁও গ্রামের সাইদুর ইসলামের বাড়িতে আম গাছে আজ মঙ্গলবার সকালে সাপটিকে দেখতে পান বাড়ির লোকজন। এসময় গাছে নিচে জালপেতে সাপটিকে লাঠি দিয়ে খোচিয়ে নিচে ফেলা হয়। জাল থেকে বস্তা বন্দির করার সময় সাপটি রাকিবকে কামড়ে দেয়। পরে দ্রুত চিকিৎসা দিতে রাকিবকে বারামারি মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে মধুটিলা এলাকার বনে অবমুক্ত করে।
এ ব্যাপারে মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, গারোপাহাড় থেকে সাপটি একটি গাছে আশ্রয় নিয়েছিল। পরে ধরতে গিয়ে সাপটি একজনকে কামড়ে দিয়েছে। উদ্ধারের পর বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।
পড়ুন: রাজস্থলীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত
দেখুন: বড় দুই দলের কর্মসূচি: রাজধানীতে তীব্র যানজট |
ইম/


