২৭/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
21.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নাশকতার মামলায় পোরশা উপজেলা আওয়ামীলীগ সভাপতি গ্রেপ্তার

নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ারুল ইসলাম উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের মিছিরা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

পোরশা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে থানায় নাশকতার একটি মামলা রয়েছে। মামলাটির তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

পড়ুন: নেত্রকোনার দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

দেখুন: দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন