২০/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ২৩:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর বিএনপির হামলা

রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন

সংবাদমাধ্যমে পাঠানো ক্ষুদেবার্তায় তিনি বলেন, হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি অনুষ্ঠানে উপস্থিত হলে ছাত্রদলের পরিচয়ে সন্ত্রাসীরা ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলা করে।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী কলেজের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় আজ দুপুর ২টায় ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রধান নির্বাচন পরিচালনা কার্যালয়ে (ফকিরাপুল মোড়ে পারাবত হোটেলের আন্ডারগ্রাউন্ডে) জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

পড়ুন: আলোচিত জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা: আসামি মিজান গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন