বিজ্ঞাপন

নাহিদের ফাইফারে ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান

মিরপুরে বল হাতে রীতিমতো আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তানের ইনিংসের প্রথম ৫ উইকেটের সবকটি শিকার করেছেন এই পেসার। সেটাও তার প্রথম ৫ ওভারের মধ্যেই। এটি তার ক্যারিয়ারের প্রথম ফাইফার।

বিজ্ঞাপন

১৮ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬৯ রান।

নতুন বলে মিতব্যয়ী বোলিং করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে উইকেট এনে দিতে পারেননি এই দুই অভিজ্ঞ পেসারের কেউই। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নিজে বোলিংয়ে আসেন। কিন্তু তাতেও উইকেটের দেখা মেলেনি।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনকে সরিয়ে নাহিদের হাতে বল দেন মিরাজ। আক্রমণে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে তাকে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সাহিবজাদা ফারহান। ২৭ রান করে এই ওপেনার ফিরলে ভাঙে ৪১ রানের উদ্বোধনী জুটি।

পড়ুন:রিয়ানার বাড়িতে হামলাকারীর পরিচয় প্রকাশ, হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড

দেখুন:মাদারীপুরে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন