যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর লা গার্ডিয়া বিমানবন্দর-এ একটি এয়ার কানাডার প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৩৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানটির সংঘর্ষ হয়েছে। তবে প্রাথমিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করা হয়নি।
সংবাদমাধ্যম NBC News জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন আহত হয়েছেন। বিমানটিতে তখন ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার তথ্য সংগ্রহ করছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
পড়ুন: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন: ইরান যুদ্ধে ট্রাম্পের সামনে কঠিন পথ, নেই সহজ সমাধান
আর/


