বিজ্ঞাপন

পিন্ডিতে নিউজিল্যান্ডকে হারাতে পারবে কি বাংলাদেশ?

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে কাল বেলা ৩টায় বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমি ফাইনালের আশা জাগিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। জয় পেতে মরিয়া টাইগার দলে আসছে ৩ পরিবর্তন। ফিরছেন মাহমুদউল্লাহ।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডকে হারাতে রাওয়ালপিন্ডিতে চলছে কঠিন অনুশীলন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের পরের ম্যাচ এখানে।

এমন কঠিন এক ম্যাচে বাংলাদেশের স্বস্তির জায়গা হলো, ম্যাচটি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। গত আগস্ট-সেপ্টেম্বরে এই ভেন্যুতে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বাংলাদেশ। যে ধবলধোলাইকে দেশটির সাবেকেরা পাকিস্তান ক্রিকেট তলানিতে এসে পড়ার সঙ্গে মিলিয়েছেন। সেই সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়ও।

সেই টেস্ট সিরিজ জয়ের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার কোনো সম্পর্ক নেই। তবে সেই সাফল্যের কথা মাথায় রেখে যদি রাওয়ালপিন্ডিকে ‘পয়া’ ভেন্যু ভাবতে পারেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তরা; তাতে লাভ বাংলাদেশেরই।

শান্তদের মাথায় এখন চ্যাম্পিয়নস ট্রফির পাকিস্তান পর্ব। তবে চাইলেই কি পরশুর ভারত ম্যাচের কথা ভুলে যাওয়া যায়। ‘পয়া’ ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডকে পাওয়ায় আশার সঞ্চার হতে পারে দলে। ২০১৭ সালে হওয়া আগের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে এই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ। কার্ডিফে হওয়া সেই ম্যাচে নিউজিল্যান্ডের ২৬৫ রান ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে জিতে গিয়েছিল বাংলাদেশ। সেই দলের ছয় ক্রিকেটার রয়েছেন এবারের বাংলাদেশ দলে।

যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত রেকর্ড খুব ভালো নয় বাংলাদেশের। ওয়ানডেতে ৪৫ সাক্ষাতের ৩৩ বার জিতেছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ১১ বার।

এনএ/

দেখুন: চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫: ক্রিকবাজ | পাকিস্তান – নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন