জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের তিন দিন পর আঁখ ক্ষেত থেক সাগর নামে এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনেরচরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটো চালক সাগর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত তিনটার দিকে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রবিবার দুপুরের দিকে স্থানীয়দের খবরে বাড়ি থেকে অদূরে আখ ক্ষেত থেকে নিখোঁজ সাগরের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে তার অটোরিকশা পাওয়া যায়নি।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, সাগরে ওরফে আপেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
পড়ুন- নেত্রকোনায় এ বছর খালেকদাদ চৌধুরী পুরস্কার পাচ্ছেন আব্দুল হাই ও ড. মাসুম


