২৪/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পানির নিচে কী কী সুবিধা দিচ্ছে রিয়েলমি সি৭৫?

রিয়েলমি C75, তরুণদের জন্য তৈরি এক নতুন ধরণের স্মার্টফোন। টেকসইতা, জলরোধী ক্ষমতা আর শক্তিশালী পারফরম্যান্স—সব কিছু একসঙ্গে এনে, রিয়েলমি এই বাজেট সেগমেন্টে দিয়েছে এক নতুন চমক। মাত্র ২০ হাজার টাকায় এমন রেটিং ও ফিচার আগে কখনো দেখা যায়নি।

বিজ্ঞাপন

ফোনটির সবচেয়ে আলোচিত দিক—এর IP66, IP68 ও IP69 সার্টিফিকেশন। ধুলাবালি, জোরে স্প্রে করা পানি, পানির নিচে থাকা এমনকি গরম পানি— সব ধরনের চ্যালেঞ্জ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম এই ডিভাইস। অ্যাডভেঞ্চার, দুর্ঘটনা কিংবা দৈনন্দিন ব্যবহারে—নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠেছে এটি।

পরীক্ষায় দেখা গেছে, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত অক্ষত থাকে। ২.৫ মিটার পানিতে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা, এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম পানির স্প্রেতেও ফোনটির কার্যক্ষমতা একটুও কমে না। এই ক্ষমতা সাধারণত শুধু প্রিমিয়াম ডিভাইসেই দেখা যায়।

জলরোধী হবার পাশাপাশি এটি পড়ার ক্ষতির প্রতিও দারুণভাবে প্রতিরোধী। ১.৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের উপর পড়ে গেলেও ফোনটি সচল থাকে। স্ট্যান্ডার্ড পরীক্ষায় ০.৯ মিটার থেকে ১৫০ বার,  এবং ১.৫ মিটার থেকে ৩০ বার পতনের পরেও এর কার্যকারিতা অক্ষুণ্ণ ছিল।

রিয়েলমি সি ৭৫-এ রয়েছে MIL-STD 810H মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, আর রয়েছে আন্তর্জাতিক মানের TÜV Rheinland সার্টিফিকেশন।  এর Armorshell গ্লাস স্ক্র্যাচ ও চাপ প্রতিরোধে অতিরিক্ত সুরক্ষা দেয়। ফোনটি শুধু স্মার্টফোনই নয়—এটি যেন এক ধরনের সুরক্ষিত যন্ত্র।

শুধু টেকসইতাই নয়, পারফরম্যান্সেও ফোনটি কম নয়। এতে রয়েছে শক্তিশালী ব্যাটারি, উন্নত চিপসেট ও AI প্রযুক্তি। Mini Capsule 3.0 প্রযুক্তি ও AI Smart Loop ইউজার এক্সপেরিয়েন্স আরও স্মার্ট করেছে। UltraBoom স্পিকার ফোনের অডিওকে দেয় দারুণ একটি বুম!

ক্রেতাসেবা দিতেও রিয়েলমি রেখেছে ব্যতিক্রমী ব্যবস্থা। প্রতিমাসের ১৭, ১৮ ও ১৯ তারিখ পালন করা হয় ‘রিয়েলমি সার্ভিস ডে’। এই তিনদিনে দ্রুততম সময়ে বিশেষ সেবা ও যন্ত্রাংশে ছাড় দেওয়া হয়। দেশব্যাপী ২৬টি সার্ভিস সেন্টারের মাধ্যমে চলছে এই সেবা, যার ফলে বিক্রির পরেও গ্রাহকের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে রিয়েলমি।

এনএ/

দেখুন: পানির নিচে কী কী সুবিধা দিচ্ছে রিয়েলমি সি৭৫?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন