20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিজস্ব অর্থায়নে ভাড়াকৃত গাড়িতে মদনে সেনাবাহিনীর টহল জোরদার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তাদের টহল কার্যক্রম আরও জোরদার করেছে।

বিজ্ঞাপন

নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নিজস্ব যানবাহনের পাশাপাশি এবার এক ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে। হাওরের প্রতিকূল ও দুর্গম পথে সব এলাকায় পৌঁছাতে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে ভাড়াকৃত সিভিল গাড়ির মাধ্যমে দিন-রাত উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা এবং সংবেদনশীল স্থানগুলোতে নিয়মিত টহল পরিচালনা করে যাচ্ছে।

দেখা গেছে, সেনাবাহিনীর এই দৃশ্যমান ও সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়রা জানান, নিয়মিত এই টহলের কারণে এলাকায় শান্তিময় পরিবেশ বিরাজ করছে এবং বিশৃঙ্খলার কোনো সুযোগ থাকছে না।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও নাশকতা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এই বিশেষ টহল ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রেরিত বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়েছে।

পড়ুন- ভোলায় ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ‘করিম-বানু ফাউন্ডেশনে’র শীতবস্ত্র ও খাদ্য বিতরণ

দেখুন- ‘আগে গেজেট পরে নির্বাচন’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন