21.6 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিজেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ ঘোষণা ইমরান খানের

পাকিস্তানের প্রধান বিরোধীদল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণা করেছেন।

কারাগারে বন্দি অবস্থায়ই এই ঘোষণা দিয়েছেন তিনি। পিটিআইয়ের ঘোষিত দেশব্যাপী আন্দোলনের আগে এ সিদ্ধান্তকে দলটির কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ বা প্রধান অভিভাবক ঘোষণার বিষয়টি মঙ্গলবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী। তিনি বলেন, ইমরান খান নিজেই আন্দোলনের নেতৃত্ব দেবেন, যদিও তিনি জেলে বন্দি রয়েছেন।

দলের আন্দোলনের সব দিকনির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইউব খানের মাধ্যমে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত সপ্তাহে ইমরান খানের এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় জনগণকে দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভের জন্য প্রস্তুত থাকতে বলা হয়। যদিও ইমরান খানের এই অ্যাকাউন্ট সরাসরি তিনি নিজে চালান না, তবে দলটি জানায়নি কে এটি পরিচালনা করে।

এদিকে তাকে পিটিআই চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে যে গুজব ছড়িয়েছে সেটিও অস্বীকার করেছেন ব্যারিস্টার গোহর। তিনি আরও বলেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এই আন্দোলনের নেতৃত্ব দেবেন না, বরং বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

পড়ুন: এবার পাকিস্তান সেনাপ্রধানের সমালোচনা করলেন ইমরান খান

দেখুন: ইমরান খানের বাড়ি ঘেরাও, সবশেষ যা হলো 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন