বিজ্ঞাপন

নিজ বাড়ি থেকে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার

দক্ষিণী ছোটপর্দার পরিচিত মুখ তামিল অভিনেত্রী সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের রহস্যজনক মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

আকস্মিক এই ঘটনায় হতভম্ব সহ-অভিনেতা ও ভক্তরা। মাত্র ৩৬ বছর বয়সেই এমন পরিণতি হবে, তা ভাবতে পারছেন না কেউই।

পুলিশ সূত্রে জানা গেছে, চেন্নাইয়ের বাসা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রের দাবি, ব্যক্তিগত জীবনের অশান্তির জেরেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ঘটনার আগে স্বামীর সঙ্গে ভিডিও কলে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এরপর মানসিকভাবে ভেঙে পড়েন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে এখন পর্যন্ত তার স্বামীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন দেখতেন। সেই স্বপ্ন পূরণে পাড়ি জমান চেন্নাইয়ে। তামিল বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সহজ ছিল না তার জন্য। অডিশন, ছোট ছোট চরিত্র এবং কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে হয়েছে তাকে।

অবশেষে ‘কয়াল’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন সুভাষিণী। এই ধারাবাহিকই তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণী বিনোদন অঙ্গনে।

পড়ুন- সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

দেখুন- দেশে পেট্রোল-অকটেন-ডিজেলের মজুত কত, জানালেন জ্বালানিমন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন