দল মনোনীত প্রার্থী আব্দুল মান্নান যোগ্য না। নিজ গ্রামেও কোনো গ্রহণযোগ্যতা নেই। দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির জয়ের জন্য মনোনয়নটি পুনর্বিবেচনার দাবি জানান দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়া ৭জন প্রার্থী।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার নবীনগর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশ এ দাবি জানান তারা। রাষ্ট্র মেরামতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে স্থানীয় বিএনপি এ জনসমাবেশের আয়োজন করে।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নবীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান। জনসমাবেশে মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ছাড়াও উপস্থিত বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী ও সমর্থক রিভিউ চিহ্ন দেখিয়ে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানান।
নবীনগর উপজেলা বিএনপির সাধারণ নাজমুল করিমের সভাপতিত্বে জনসমাবেশে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন জসিম, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, কৃষক দলের কেন্দ্রীয় নেতা কে. এম. মামুন অর রশীদ, সাবেল ছাত্রদল নেতা রাজীব আহসান চৌধুরী ও সায়েদুল হক সাঈদ।
পড়ুন- পরিবার ব্যর্থ হলে বিদ্যালয় একা শিক্ষার্থীকে সঠিক পথে আনতে পারে না: শামছুল ইসলাম
দেখুন-রাজধানীর কুড়িলে রিকশা গ্যারেজে ভয়াবহ অ/গ্নি/কা/ণ্ড |


