20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিম্নচাপের প্রভাবে ভোলায় টানা বর্ষণ

মেঘনা নদী উত্তাল, অভ্যন্তরীণ সকল নৌ চলাচল বন্ধ,আতঙ্কে বেরীবাঁধ এলাকার বাসিন্দা,জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবন
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলায় বৈরি আবহাওয়ার বিরাজ করছে। গতকাল রাত থেকে ঝড়ো হাওয়ার সাথে হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে এখনো চলছে।সময় যত যাচ্ছে নদী তীরবর্তী এলাকায় বাতাসের তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে। এমন বৈরি আবহাওয়ার কারনে মেঘনা নদী উত্তাল হয়ে উঠেছে।জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় ৩-৪ ফুট বৃদ্ধি পেয়েছে। বেরী বাঁধের বাহিরের নিম্নাঞ্চল এলাকাসমূহ ইতিমধ্যে জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। নদী উত্তাল থাকার কারনে ভোলা-বরিশাল- লক্ষীপুর সহ জেলার অভ্যন্তরীন সকল ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষনা করেছে বিআইডব্লিওটিএ।

বিজ্ঞাপন

এদিকে এমন আবহাওয়ার কারনে ভোগান্তিতে সাধারন মানুষ। রাস্তায় লোক সমাগম তেমন নেই বললেই চলে।অন্যদিকে মেঘনা তীরবর্তী বেরীবাঁধ এলাকার লোকজনের মধ্যে চরম উৎকন্ঠা বিরাজ করছে।

ভোলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মোঃ মনিরুজ্জামান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিনত হওয়ায় বৈরি আবহাওয়ার বিরাজ করছে।এর ফলে গত ৩০ ঘন্টায় আজ দুপুর ১২টা পর্যন্ত জেলায় ৫৮.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৎস্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে,নদীতে মাছ ধরার ট্রলার ও নৌকাসহ জেলেদের নিরাপদ আশ্রয়ে সড়িয়ে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে মৎস্য বিভাগ।

পড়ুন: স্বর্ণ চোরাচালান ও হত্যা মামলার আসামি রিপনুল হাসান গ্রেপ্তার, চুয়াডাঙ্গায় মিষ্টি বিতরণ

দেখুন: বরিশালের অভ্যান্তরীণ রুটের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন