26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিম্নচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ, নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে এবং বাতাসের চাপও কিছুটা বৃদ্ধি পেয়েছে।

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।

শুক্রবার (২৫ জুলাই) দেখা যায়, জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। ফলে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া পটুয়াখালীসহ দেশের সাতটি অঞ্চলের নদীবন্দরকে ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন