এশিয়া কাপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হয়ে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার সুপার ফোরের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান। তাই আজকের ম্যাচটির ফলাফল টুর্নামেন্টে কোনো প্রভাব ফেলবে না।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরেছে সূর্যকুমারের ভারত। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। ফলে ভারত প্রথমে ব্যাট করতে নামবে।
এর আগে, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে, গতকাল বাংলাদেশকে রুদ্ধশ্বাস এক ম্যাচে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। আগামী রোববার শিরোপার জন্য লড়বে এই দুই দল।
সুপার ফোরে নিজেদের আগের দুই ম্যাচে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। তাই এশিয়া কাপের মিশন শেষ করার আগে একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় দাসুন শানাকার দল। অন্যদিকে, ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই এই ম্যাচটিকে দেখছে ভারতীয় শিবির।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।
শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থ চামেরা, মহিসা থেকশানা ও নুয়ান থুসারা।
পড়ুন: রাতে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে
ইম/


