বিজ্ঞাপন

নিয়োগের ১ মাসের মধ্যে মাদারীপুরের ডিসি পরিবর্তন: নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম

গত ১৫ অক্টোবর মাদারীপুর জেলা জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছিলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে স্কুল শিক্ষকের মেয়ে আফসানা বিলকিস (পপি)। ডিসি হিসাবে চাকুরী করেন মাত্র ২৮দিন। কিন্তু নিয়োগের ১ মাসের মধ্যে মাদারীপুর ডিসি পদে পরিবর্তন ঘটায় তাকে অন্যত্র বদলী করে মাদারীপুর জেলায় নতুন জেলা প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে উপ-সচিব মো: আমিনুল ইসলাম স্বাক্ষরিত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ আদেশ দেওয়া হয়।
সংস্লিস্ট সুত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাদারীপুরসহ ৪ জেলায় নতুন করে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। ওই প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোসা: আফসানা বিলকিসকে মাদারীপুর জেলায় নিয়োগের আদেশ দেওয়া হলে এর পরপরই তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্টসহ নানান অভিযোগ তুলে জেলাজুড়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে তিনি যোগদান করে কার্যক্রম পরিচালনা শুরু করেন এবং বহুল প্রচারিত মিডিয়া কর্মরত সাংবাদিকদের বাইরে রেখে স্থানীয় একটি সাংবাদিক গ্রুপকে নিয়ে সভা প্রোগাম করে সাংবাদিকদের মধ্যে গ্রুপিং সৃস্টি করায় স্থানীয় সিনিয়র সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়।এছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী এবং পদ্মা সেতু প্রকল্পের আর্থিক কেলেংকারীর ঘটনায় দুদকের তদন্তে প্রাপ্ত অভিযোগ ওঠা ব্যক্তি মাদারীপুর জেলার সাবেক জেলা প্রশাসক কিশোরগঞ্জের সন্তান মো: ওয়াহিদুল ইসলাম আফসানা বিলকিসের আত্বীয় বলে জনশ্রুতি রয়েছে।
এসব নানা বিতর্কিত বিষয় উর্দ্ধতন মহলের গোচরীভুত হওয়ায় মাত্র ২৮ দিনের মাথায় বৃহস্পতিবার নতুন করে ১৪ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রজ্ঞাপনে দেখা যায়, মাদারীপুর জেলা থেকে মোসা আফসানা বিলকিসকে পরিবর্তন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

পড়ুন: শশীভূষণ হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সভাপতি হলেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল

দেখুন: ভোলা-১ আসনে মনোনয়ন পেয়ে যা বললেন গোলাম নবী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন