বিজ্ঞাপন

নিয়োগ প্রক্রিয়া শুরু হলে পুলিশের সাথে ছবি দেখায় প্রতারকরা: এসপি

কনস্টেবল নিয়োগের সময় প্রতারকরা পুলিশ সদস্যদের সাথে ছবি দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

পুলিশ সুপার এহতেশামুল হক বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার সময় আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় কিছু প্রতারক চক্র সক্রিয় হয়। তারা সাধারণ মানুষকে বুঝায় পুলিশ সদস্য বা পুলিশ কর্মকর্তার সাথে তাদের পরিচয় আছে। আমাদের কিছু ছবি সাধারণের সাথে থাকে, সেই ছবি গুলো তারা দেখায় এবং বলে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে নিয়োগ করে দেওয়া যাবে। কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়ায় টাকা পয়সা দিয়ে তা সম্ভব না। কারণ শারীরিক পরীক্ষা প্রকাশ্যে সবার সামনে হয়। আর যদি কোন প্রার্থী অভিযোগ করেন তাকে ইচ্ছেকৃত ভাবে বাদ দেওয়া হয়েছে, সে ক্ষেত্রে ভিডিও’র মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে।

এসময় পুলিশ সুপার বলেন, আগামী ১০, ১১ ও ১২ আগস্ট থেকে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হচ্ছে। ইতিমধ্যে ৬৫৭ জন প্রার্থী আবেদন করেছেন। এর মাঝে এইচএসসি পরীক্ষা চলমান রয়েছে। তাদের সুবিধার্থে নিয়োগ প্রক্রিয়ার দিন পরীক্ষা দিয়ে প্রবেশপত্র দেখিয়ে বিলম্বেও অংশগ্রহণ করতে পারবেন।

পুলিশ সুপার অনুরোধ করে বলেন, এখন বর্ষাকাল। নিয়োগ প্রার্থীরা যেন প্রস্তুতি নিয়ে আসেন। যেমন, দুটি পোশাক ও কেডস পড়ে আসেন এবং তাদের ডকুমেন্টস গুলো পানি প্রতিরোধী প্লাস্টিকের কাভারে নিয়ে আসেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাই রকিব, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন ও জেলা পুলিশের মিডিয়া অফিসার পরিদর্শক উত্তম কুমার শর্মা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: অন্য নির্বাচনি আসনে তিন ইউনিয়ন, প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন