বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায়’ মাঝপথে বন্ধ আইপিএল ম্যাচ

ধর্মশালায় বৃহস্পতিবার ম্যাচের আগে ভারতীয় সেনাবাহিনীকে বাহবা জানাতে দেশাত্মবোধক গানের আয়োজন করেছিল বিসিসিআই। সব আনুষ্ঠানিকতার পর ম্যাচ শুরু হলেও শেষ করা যায়নি। নিরাপত্তা শঙ্কায় মাঝপথে খেলা বন্ধ করে দিতে হয়েছিল।

আজ (শুক্রবার) কি আইপিএলের ম্যাচ হবে? টুর্নামেন্টটির চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, শুক্রবারের ম্যাচ এখনও পর্যন্ত হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি সিদ্ধান্ত নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ওপর।

বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেই ম্যাচ চলাকালীন জম্মুতে পাকিস্তান হামলা চালিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। যার জেরে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আলো নিবিয়ে দেওয়া হয়। আলো নেবানো হয় ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামেও। এর ফলে খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।

আজ ম্যাচ রয়েছে লখনৌ। সেখানে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেন, “আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। প্রতি মুহূর্তে পরিস্থিতি বদলাচ্ছে। সরকারের তরফে আমাদের কোনো নির্দেশ দেওয়া হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনও পর্যন্ত শুক্রবারের ম্যাচ হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। যদিও পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। সব পক্ষের কথা মাথায় রেখেই আগামী দিনে সিদ্ধান্ত নেওয়া হবে।”

বিজ্ঞাপন

পড়ুন: আইপিএলে পরপর দুই ভেন্যুতে বোমা হামলার হুমকি

দেখুন: আইপিএলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন