ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন খাইরুল ইসলাম। সোমবার(২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
খাইরুল ইসলাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। নির্বাচনে অংশ নিতে ৪ মাস আগে চাকরি ছেড়ে দেন তিনি। খাইরুল ইসলাম বলেন,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) একতারা প্রতীকে আমি এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করেছিলাম। আমি চাকরি করাই আমার মনোনয়ন পত্র বাদ দিয়েছিল৷ সেজন্য এবার স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেছি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে কুষ্টিয়া-১ এবং কুষ্টিয়া-৪ আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। মনোনয়ন দাখিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


