বিজ্ঞাপন

নিরুদ্দেশ ছেলেকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার মা, কচুয়ায় গ্রেফতার ২ জন

চাঁদপুরের কচুয়ায় গণধর্ষণের মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলার উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কচুয়া থানার একটি মামলা দায়ের করেন ভিকটিম।

গ্রেপ্তারকৃতরা হলেন হাড়িচাইল মুন্সি বাড়ীর মৃত বাবুল মিয়ার ছেলে মোঃ সুমন (৩১) ও আঃ হালিমের ছেলে মোঃ মহসিন (২৮)।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বড় ছেলে ইব্রাহিম (১০) গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা থেকে পালিয়ে নিখোঁজ হয়। তাকে খোঁজ করতে গিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টায় তিনি কচুয়া থানাধীন উত্তর গোহট ইউনিয়নের হাড়িচাইল (মুন্সি বাড়ী) যায়। এসময় সুমন ও মহসিন ভিকটিমকে বলে আপনার ছেলেকে আরিফের পরিত্যক্ত বসত ঘরের ভিতর লুকিয়ে থাকতে দেখেছি। তখন ভিকটিম তাদের কথা মতো তার ছেলেকে ওই ঘরে খুঁজতে যায়। এসময় বর্ণিত দুই ধর্ষক তাকে ঝাপটে ধরে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইনে কচুয়া থানায় মামলা করেছে। মামলার পর থেকে তারা পলাতক ছিল। ১ মে বৃহস্পতিবার ভোরে কচুয়ার রহিমানগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা রুজু করা হয়। সুমন ও মহসিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে মামলার জট কমাচ্ছে লিগ্যাল এইডের প্যানেলের ২৮ আইনজীবী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন