২০২৫-২৬ শিক্ষা বর্ষে বরিশাল বোর্ড কর্তৃক একাদশ শ্রেণিতে নির্ধারিত আসনে শিক্ষার্থী ভর্তি বহাল রাখার দাবীতে মানববন্ধন করেছে পটুয়াখালী জেলার সকল বেসরকারি কলেজের শিক্ষকবৃন্দ।
রবিবার বিকাল সাড়ে ৬ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন আবদুল করিম মৃধা কলেজ, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ, হাজী হামেজউদ্দিন মৃধা ডিগ্রি কলেজ, মৌকরন বিএলপি ডিগ্রি কলেজ সহ বিভন্ন কলেজের শতাধিক শিক্ষক -শিক্ষিকাবৃন্দ অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন আবদুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মো: বাহাউদ্দিন, হাজী আক্কেল আলী মৃধা কলেজের অধ্যক্ষ মাসুদ আলম বাবুল, হাজী মোক্তার আলী মৃধা কলেজের অধ্যক্ষ কামুরুল আহসান, বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পটুয়াখালী জেলার সভাপতি অধ্যাপক গোলাম রহমান ও সাধরণ সম্পাদক অধ্যাপক মো:ফারুক।
এসময় বক্তারা বলেন, বিগত বছরগুলোতে সরকারি কলেজ সহ কিছুকিছু কলেজে বোর্ডের পূর্ব নির্ধারিত আসনের অতিরিক্ত আসন বরাদ্দ দেয়া হয়। এবং অত্যন্ত দুঃখজনক বিষয় যে অনেক সরকারি কলেজে বিজ্ঞান বিভাগেও জিপিএ ২.০০ প্রাপ্তদের ভর্তির আবেদনের সুযোগ করে দেয়া হয়েছে। যে কারনে উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি কলেজসহ কিছু কলেজে ১০০০ থেকে১৫০০ করে শিক্ষার্থী ভর্তি হওয়ায় প্রান্তিক পর্যায়ের বেশিরভাগ প্রতিষ্ঠান এখন শিক্ষার্থী শূন্য। এ অবস্থায় সকল প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে আসন বৃদ্ধি রোধ ও সঠিকভাবে জিপিএ নির্ধারণ করতে হবে। না হলে ভবিষ্যতে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধা হবে।
এ বিষয়ে তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবরে ১০ দফা দাবী সম্বলিত একটি আবেদনও করেছেন।
পড়ুন : পটুয়াখালীতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে কুরআন উপহার


