28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২০:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনকালীন সহিংসতা মোকাবেলায় সেনাবাহিনীর ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ‘ইমার্জেন্সি রেসপন্স’ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা নগরীর হাউজিং এলাকার মাঠে যৌথ বাহিনীর এ ইমার্জেন্সি রেসপন্স মহড়া প্রদর্শন করা হয়।
মহড়ায় নির্বাচনের দিন সকালে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে—এমন একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম শুরু করে। পরে পরিস্থিতির অবনতি হলে পরিকল্পনা অনুযায়ী সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়।


মহড়ায় সেনাবাহিনীর একটি সশস্ত্র দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলগত অবস্থান গ্রহণ, টিয়ার শেল নিক্ষেপ ও সমন্বিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

এই মহড়ার মাধ্যমে ভোটকেন্দ্র দখল, সংঘর্ষ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া, আন্তঃবাহিনী সমন্বয় এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থার কার্যকারিতা বাস্তবভিত্তিকভাবে যাচাই করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।


উল্লেখ্য, নির্বাচনকালীন প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মাধ্যমে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার সক্ষমতা আরও জোরদার করা হচ্ছে।

পড়ুন- ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করতে পারবেন সাধারণ ভোটাররা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন