১০/০২/২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারণায় নীতির পরিবর্তনের আহ্বান হাত পাখার প্রার্থী’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ আসনে নির্বাচনী প্রচারণার মাঠে সক্রিয় হয়ে উঠেছেন হাত পাখা প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী।

শনিবার সন্ধ্যায় উপজেলার গুঠাইল বাজার এলাকায় এক বর্ণাঢ্য প্রচারণা মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মিনহাজ উদ্দিনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হেকিম মো. শাহ আলম, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী এম. মনিরুজ্জামান খন্দকার, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি হারুন অর রশিদ, যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুর সাকুর, ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল মমিন এবং জেলা ছাত্র আন্দোলনের শূরা সদস্য আলাউদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংগঠনের ইউনিয়ন সভাপতি হাফেজ মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাত পাখার প্রার্থী সুলতান মাহমুদ সিরাজী বলেন, “দেশের বর্তমান সংকট উত্তরণে শুধু নেতৃত্বের পরিবর্তন নয়, প্রয়োজন নীতির পরিবর্তন। ন্যায়বিচার, সততা ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

তিনি আরও বলেন, ইসলামি আদর্শভিত্তিক রাজনীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠন করাই হাত পাখা প্রতীকের মূল লক্ষ্য। এ সময় তিনি আগামী নির্বাচনে ভোটারদের সচেতনভাবে হাত পাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুর-২ আসনে বিএনপির মিছিলে উত্তাল চরগোয়ালিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন