০৯/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনী মাঠে প্রবাসী বিএনপি নেতারা: কুলাউড়াজুড়ে ধানের শীষের গণসংযোগ

বিএনপির পক্ষে কাজ করতে প্রবাসে অবস্থানরত বিএনপি নেতারা দেশে ফিরে সক্রিয়ভাবে মাঠে নেমেছেন। তাদের লক্ষ্য একটাই—ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া শাখার উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা দেশে এসে বিএনপির প্রার্থীর পক্ষে জোরালো গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩১ জানুয়ারি) কুলাউড়া উপজেলার কাদিপুর, ব্রাহ্মণবাজার ও রাউতগাঁও ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় যুবক, বৃদ্ধ ও নারীদের পাশাপাশি বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ৩১ দফা কর্মসূচির কথা তুলে ধরা হয়। অনেক সাধারণ মানুষ নেতাদের আশ্বস্ত করেন যে, দেশের কল্যাণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে তারা ধানের শীষে ভোট দেবেন।

গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নেতারা। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পিছিয়ে পড়া কুলাউড়া উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণ ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির নেতৃত্বই কুলাউড়াকে নতুন দিগন্তে এগিয়ে নিতে পারে।

গণসংযোগকালে গাড়িবহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছুটে বেড়ান বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা ও মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান চৌধুরী তপন, সংগঠনের সভাপতি ও কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ও নিউ জার্সি স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ জুবায়ের আলী, সংগঠনের সার্বিক ও কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আতা, যুগ্ম সাধারণ সম্পাদক সামাদ খান রাজু, ফখরুল ইসলাম, আব্দুর রহিম, আব্দুল মোমিন, আয়াস আলীসহ আরও অনেকে।

প্রবাসী বিএনপি নেতাদের এই সক্রিয় মাঠপর্যায়ের প্রচারণা কুলাউড়ার নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। স্থানীয় জনগণের ব্যাপক সাড়া ও সমর্থনে বিএনপির নেতাকর্মীরা নতুন উদ্যমে কাজ করছেন। এতে করে আগামী দিনে ধানের শীষের পক্ষে শক্তিশালী জনমত গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন- চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান চট্টগ্রাম জেলা প্রশাসকের

দেখুন- দিনাজপুর-৬ আসনে বিএনপির কার্যালয়ে জামায়াতের ‘হা/ম/লা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন