জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এ বিষয়ে একমত নয় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দল। তারা নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে।
আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ৮ দলের অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
তিনি জানান, আজ (শুক্রবার) ঢাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করবে না আট দল।
এ সময় ডা. তাহের তিনজন উপদেষ্টাকে অপসারণের দাবি জানান। তিনি বলেন, আপাতত তিনি ওই তিন উপদেষ্টার নাম প্রকাশ করছেন না, তবে ব্যবস্থা না নিলে তাদের পরিচয় প্রকাশ করবেন।
তাহের আরও জানান, ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে এবং সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
পড়ুন: গাজায় ধ্বংস প্রায় ৩ লাখ বাড়ি, তাঁবুতেই শীত কাটাচ্ছেন ফিলিস্তিনিরা
আর/


