১৭/০২/২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
29 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৯:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচনের জন্য আওয়ামী লীগ ৩৫ হাজার কোটি টাকার বাজেট রেখেছে: আলতাফ হোসেন চৌধুরী

সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ভারত আমাদের প্রেসার দিচ্ছে, আওয়ামী লীগ মনে করছে তারা নির্বাচন করবে, স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পায়তারা চালাচ্ছে। তারা নির্বাচন করবে আর এ দেশের মানুষ আঙ্গুল চুষবে।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা জাতীয় পার্টির জিএম কাদেরের সঙ্গে সমন্বয় করে বা স্বতন্ত্র প্রার্থীর ছদ্মবেশে নির্বাচনে আসতে পারে। জাতীয় পার্টি ৩০ থেকে ৩৫টি আসন রেখে বাকি আসনগুলো আওয়ামী লীগকে দিতে প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে শোনা যাচ্ছে। ভারতীয় ও বিদেশি শক্তি অত্যন্ত পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে, তাই বিএনপি ও দেশপ্রেমিক জনগণকে সতর্ক থাকতে হবে।

রবিবার (২ নভেম্বর) বিকালে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে আঙ্গারিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে’ মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিদেশে পালিয়ে থাকা আওয়ামী নেতাদের বিপুল অর্থ রয়েছে, তারা প্রায় সাড়ে সাত কোটি ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একাধিকবার সতর্ক করেছেন যে আসন্ন নির্বাচন হবে অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। শেখ হাসিনার ১৫ বছরের শাসন আমলে বাংলাদেশের পরতে পরতে লাইলে লাইলে এমনকি প্রতিটি ঘরের র’ এর এজেন্ট ঢুকে গেছে। ভারতের সীমান্তে আগে বাংলাদেশের মানুষকে গুলি করে মারলেও শেখ হাসিনা কোন পদক্ষেপ নেয় নি। কিন্তু সে দিন পাল্টে গেছে বর্তমানে বাংলাদেশর প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ভারতকে রক্ত চক্ষু দেখাচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভারতকে রক্ত চক্ষু দেখাচ্ছে। সে দিন নাইরে মনু খাবলে খবলে ছাতু খাবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক সুস্থ্য, এবং তিনি আসন্ন নির্বাচনে অংশ নেবেন। তিনি আপনাদের মধ্যে এ ছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শীঘ্রই দেশে ফিরবেন।

বিজ্ঞাপন


সভায় দুমকি উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মোঃ জহিরুল ইসলাম খোকন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আঙ্গারিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পতি ও সমাজসেবক প্রকৌশলী এম.এ. হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা ও সাবেক সাধারন সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, দুমকী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু, আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আবদুস সোবাহান, দুমকী উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সুমন শরীফ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দুমকী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ আহসান ফারুক, দুমকী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বশির উদ্দিন খান ও দুমকী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লালমিয়া।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ সকল অংগ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতিতে সভাস্থল জনসমুদ্রে রুপ নেয়।

পড়ুন : পটুয়াখালীতে নানা আয়োজনে  ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন