আমরা নির্বাচনের ট্রেনে উঠে গেছি এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বিচার বিভাগের সহযোগিতা চান সিইসি। এর জবাবে প্রধান বিচারপতি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
দুপুর দেড়টার দিকে সিইসি নাসির উদ্দিন সচিবকে সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছান। সাধারণত নির্বাচনী তফসিল ঘোষণার আগে সব কমিশনার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করলেও এবার তিনি একাই সাক্ষাৎ করেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার জন্য সিইসির ভাষণ চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।
পড়ুন: সিইসির ভাষণ চূড়ান্ত, কাল-পরশুই তফসিল ঘোষণা
আর/


