বিজ্ঞাপন

নির্বাচনে খুলনায় নজিরবিহীন নিরাপত্তা, আশঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১২ তারিখ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ খুলনা অঞ্চলে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের আশঙ্কা, সংশয় বা ট্রমা নেই। নির্বাচন পরবর্তী সময়েও কোনো সহিংসতার আশঙ্কা নেই বলে তিনি মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উপলক্ষে এবার সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে, যা অতীতে কখনো হয়নি। একই সঙ্গে নজিরবিহীন সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হচ্ছে।

তিনি জানান, নির্বাচনের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন মিলিয়ে মোট সাত দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। নির্বাচনে দায়িত্ব পালন করবে এক লাখের বেশি সেনাবাহিনী সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্ট গার্ড, দেড় লাখ পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি, নয় হাজার র‍্যাব সদস্য এবং সর্বাধিক পাঁচ লাখ আনসার সদস্য।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি থাকবে বডি অন ক্যামেরা, ডগ স্কোয়াড এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সবসময় যেভাবে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছেন, আগামীতেও সেভাবেই সংবাদ প্রকাশ করবেন—এটাই আমাদের অনুরোধ।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও খুলনা বিভাগীয় প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে সভাটি শুরু হয়।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, আঞ্চলিক/জেলা/উপজেলা নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সশস্ত্র বাহিনী বিভাগের খুলনা বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

পরে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঝুঁকিপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়ন করা হচ্ছে। সেখানে বডি ওর্ণ ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরা থাকবে। ড্রোন ও ডগ স্কোয়াড মোতায়েন করা হচ্ছে।

পড়ুন- মাদারীপুরে ধানের শীষ ও কলস প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন