ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে সেনাবাহিনী,পুলিশ, বিজিবি ও র্যাবের যৌথ টহল শুরু হয়েছে।
আজ দুপুরে শহরের আব্দুল হাকিম স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে আনুষ্ঠানিক এ টহলয় অনুষ্ঠিত হয়।
টহলে অংশ নেওয়া বাহিনীগুলো নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার বার্তা দেয়।
জামালপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রনে যৌথবাহিনী প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।
জেলার ৪টি সংসদীয় আসনের ৫টি উপজেলায় অন্যান্য বাহিনীর পামাপাশি সেনাবাহিনীর ৬শ সদস্য দায়িত্ব পালন করবে।
পড়ুন- নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
দেখুন- নির্বাচনী হালচাল: ভোলা-১ আসনে বিজেপি প্রার্থী আন্দালিব রহমান পার্থের সাথে একদিন


