বিজ্ঞাপন

নির্বাচন ও গণভোট একসঙ্গে করায় খরচ বাড়বে: অর্থ উপদেষ্টা

নির্বাচন ও গণভোটের বাজেটে কোনো সমস্যা হবে না, তবে খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বিজ্ঞাপন

অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে করার কারণে খরচ বেড়ে যাবে। তবে বাজেট নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে। তিনি জানান, স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা সরবরাহ করা হবে, যার বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করাই চ্যালেঞ্জ হলেও এটি গ্রহণযোগ্য। পৃথিবীর অন্যান্য অনেক দেশে এ ধরনের ব্যবস্থা রয়েছে।

উপদেষ্টা আরও জানান, পরিশোধিত তেল সরবরাহ করবে জ্বালানি মন্ত্রণালয় এবং এ অনুমোদন আজই দেয়া হয়েছে। চালের দাম স্থিতিশীল থাকলেও কিছুটা বৃদ্ধি পেয়েছে, তাই নন-বাসমতি চাল আমদানি করা হবে। সাধারণত ৪০ থেকে ৫০ হাজার টনের কম আমদানি হয় না।

তিনি দেশের ব্যবসায়ীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং বলেন, পৃথিবীর অন্যান্য দেশে জিনিসপত্রের দাম এভাবে বৃদ্ধি পায় না; এর সমাধান প্রশাসন দিয়ে হয় না, রাজনৈতিক সরকার প্রয়োজন।

পড়ুন: ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হতে পারে’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন