১০/০২/২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে হবে: আবদুল আউয়াল মিন্টু

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, একটি দল নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে।

বিজ্ঞাপন


সোমবার সোনাগাজী পৌরসভা ও চরইঞ্জিমান এলাকায় পৃথক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, গত ১৫–১৬ বছর ধরে দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। নিশিরাতের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করব এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের আগামীর নেতৃত্ব নির্ধারণ করবে।


তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বাংলাদেশ উল্টো পথে যায়, তাহলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। দেশকে সেই অন্ধকার থেকে রক্ষা করতে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে।
এর আগে সকালে সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে পথসভায় বক্তব্যকালে তিনি চরাঞ্চলের সার্বিক উন্নয়ন, কৃষি ও মৎস্যখাতের অগ্রগতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতের প্রসার এবং নদীভাঙন রোধে মুছাপুর রেগুলেটর দ্রুত নির্মাণের আশ্বাস দেন।


পথসভায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, প্রার্থীর ছেলে তাফসির এম আউয়াল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সহসভাপতি জান্নাতুল ফেরদাউস মিতা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশীদ আলম ভূঞাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন