28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই, উৎসবমুখর পরিবেশে হবে : প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই। উৎসবমুখর পরিবেশে হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সবকিছু করব। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো উৎসবমুখর নির্বাচন করে দেওয়া।

বিজ্ঞাপন

জুলাই সনদের কপি সবার কাছে পৌঁছে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, আমি যতদিন থাকবো আপনাদের তৈরি দলিলগুলো সংরক্ষণ এবং প্রচার করবো। সবার কাছে আমি কপি পৌঁছে দেবো, যাতে আপনারা সবাই দলিলগুলো দেখে অনুধাবন করতে পারেন কী সব বিষয়ে আপনারা একমত হতে পেরেছেন। এটা সঞ্চারণ করতে হবে। যাতে সবার কাছে পরিষ্কার ধারণা থাকে।

সর্বশেষ জুলাই সনদে যে সিদ্ধান্তগুলো এসেছে দৈনন্দিন এবং রাজনৈতিক জীবনে চর্চার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 

পড়ুন : জুলাই সনদ নিয়ে নতুন সংকট, প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক শুরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন