দলীয় মনোনয়ন পাওয়ার পর গণসংযোগের শুরুতেই নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের আখাউড়া উপজেলার তন্তর এলাকায় গণসংযোগকালে তিনি বলেন,“নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে। আমরা কি আর এটা অস্বীকার করবো? তবে জনগণ যা চাইবে তাই হবে।”
এনসিপিসহ নয়টি দলের জোট গঠন প্রসঙ্গে তিনি আরও বলেন,“বিএনপি একটি বৃহৎ দল। জোটগত বা এক দলের অংশগ্রহণ গণতন্ত্রের শুভসূচনা। আমরা চাই বেশি দল অংশগ্রহণ করুক—জনগণের ভোট নিয়ে তারা সংসদে যাক।”
গণসংযোগ চলাকালে মুশফিকুর রহমান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন। পরে তিনি একটি ফুটবল খেলায় অতিথি হিসেবে অংশ নেন।
দলের মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন হাজারীসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পড়ুন: সালিশ বৈঠকে উপস্থিত থাকার জেরে ছুরিকাঘাতে নিহত ১
আর/


