বিজ্ঞাপন

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধকে এখন ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে, মনে হয় আমরা দেশের জন্য কিছুই করিনি। ২৪ এর যে আন্দোলন, তারাই সব করেছে। ২৪কে আমরা ভুলতে পারবো না কিন্তু একাত্তরের হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে তা আমরা কোনদিন ভুলতে পারবো না- এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

এ সময় ফখরুল বলেন, সুপরিকল্পিতভাবে একটা চক্র যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানবাহিনী জোকসা জোষে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল আজ তারা দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। গ্রাস করার চেষ্টা করছে মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এসব কাজ করছে।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বানচাল করে দেয়ার ষড়যন্ত্র চলছে। নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য সর্বনাশ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ কমান্ডার কাউন্সিলের আহ্বায়ক নাঈম জাহাঙ্গীরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডেন্টরা ও জেলা বিএনপি’র নেতাকর্মীবৃন্দ।

পড়ুন: শহীদ নূর হোসেন দিবস আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন