কেন্দ্রীয় বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, নির্বাচন কমিশন আগামী এই নির্বাচন নিয়ে একটি রোড ম্যাপ ঘোষণা করেছেন। এবং রোড ম্যাপটি ঘোষণার সাথে সাথে দেশি বিদেশি নানারকম ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই,তাদেরকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
তিনি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুর জেলা শ্রমিকদলের আয়োজনে বিসিক এলাকায় করাতকল শ্রমিক ইউনিয়নে বাংলাদেশের জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির শ্রমিকদলের প্রধান সমন্বায়ক এ্যাড শামসুর রহমান শিমুল বিশ্বাস এর রোগ মুক্তির কামনায় দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠানে এসকল বলেন।
তিনি আরো বলেন,যারা নির্বাচন বানচাল ও ষড়যন্ত্র করবে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনারা ফ্যাসিদের তাড়িয়েছেন কিন্তু এখনো বাংলাদেশে অনেক ফ্যাসিসরা রয়ে গেছেন।ফ্যাটিসরা শুধু কোন দেশ এবং দলের শত্রু না এরা হচ্ছে পূর জাতির শত্রু।
এ সময় সাবেক শ্রমিকদলে সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদারের সঞ্চালনায় মাদারীপুর জেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক জামিলুর রহমান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন মাতুব্বর,সরোয়ার হোসেন,জেলা বিএনপির সদস্য মুজিবর রহমান হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো: হেমায়েত হোসেন,সাবেক সাংগাঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম শামিমসহ জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পড়ুন : মাদারীপুরে চোখের অপারেশন করাতে গিয়ে কৃষকের মৃত্যু, স্বজনদের বিক্ষোভ


