29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন বিলম্বিত হলে তরুণরা জবাব দেবে : আমীর খসরু

নির্বাচন বিলম্বিত হলে তরুণরা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার না হয়ে থাকে তবে সেই সংস্কার করবে দেশের জনগণ। আপনাদের কথায় সংস্কার হবে না।’

তিনি আরও বলেন, ‘গুম, খুন নির্যাতন ও জুলাই হত্যার বিচার করলে বিএনপি করবে। এখন যারা বিচারের কথা বলছেন তারা শেখ হাসিনার পতন না হলে কোথায় থাকতেন? নির্বাচন বিলম্বিত হলে তরুণরা জবাব দেবে।’

দেশের মানুষ বোকা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘করিডর নিয়ে লাভ লোকসান দেখার দরকার নেই। আমরা যেমন আছি তেমনই থাকতে চাই।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘৯ মাসেও নির্বাচন দিতে পারেননি, পারবেনও না। শুনেছি বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হতে পারে। ছোট হবে নাকি বড় হবে?’

বিজ্ঞাপন

পড়ুন : স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই : আমীর খসরু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন