28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে’

একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে সদস্য সংগ্রহ অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন। অন্যদিকে কুটনৈতিক দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হবেনা।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর বিএনপির দক্ষিণ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করে সদস্য সংগ্রহ।

এতে দলটির সিনিয়র নেতারা অংশ নেন। নির্বাচন প্রসঙ্গে বলেন, একেকজন একেক ধরনের মন্তব্য করছেন। আনুপাতিক হারে ভোট বা আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি যারা তুলছেন তারা জাতির সর্বনাশ করতে চাচ্ছেন।

এদিকে গুলশানে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সাথে। বৈঠকে বিএনপি পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন, জনগন তার জবাব দেবে।

বিএনপি নেতারা সবাইকে অযথা অপ্রাসঙ্গিক কথা বলে দেশ বাসীকে বিভ্রান্ত না করার আহবান জানান।

এনএ/

দেখুন: ৬ ডিসেম্বর নির্বাচন, প্রস্তুত ইউনূস সরকার ও নির্বাচন কমিশন?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন