১২/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১২/০২/২০২৬, ৫:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই : প্রেস সচিব

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন “নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময় বলেছেন, সে সময়ই নির্বাচন অনুষ্ঠিত হবে। সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এটি আরও ভালো হবে।”

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) কুমিল্লার ময়নামতি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) অডিটোরিয়ামে আয়োজিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্ট ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংসদ নির্বাচনে অনুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে তিনি বলেন, “বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনগুলো আন্তরিকতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।”
শফিকুল আলম বলেন, “এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো একজন স্বৈরশাসককে সরাতে পেরেছে, তারা একদিন দেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে।”

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে দেখা যাবে, এই ধরনের বিষয়গুলোর জন্য অনেক সময় লাগে। তবে আমাদের রাজনৈতিক দলগুলো একাধিকবার এ নিয়ে বসেছে, আলোচনা করেছে। আশা করি শিগগিরই জুলাই সনদ আলোর মুখ দেখবে।”

টেডএক্স ইভেন্টে আরও বক্তৃতা দেন, ব্রিটিশ অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি, লেখক ও সাবেক সেনা কর্মকর্তা মেজর মো. দেলওয়ার হোসেন (ডেল এইচ খান), জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোকচিত্রী জুবায়ের কাওলিন, স্টার নিউজের আউটপুট প্রধান ফারাবী হাফিজ, পিসি বিল্ডার বাংলাদেশের প্রধান সম্পাদক অনন্য জামান, ফকির গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সুমন কান্তি সিংহ, এআই ইঞ্জিনিয়ার নাঈম হাসান, গবেষক মোহাম্মদ জাকির হোসেন, উদ্যোক্তা এ কে এম লুৎফুর রহমান এবং কণ্ঠশিল্পী আসিফ আকবর।

টেডএক্স একটি টেড অনুমোদিত তৃণমূলভিত্তিক উদ্যোগ, যা বিশ্বের নানা প্রান্তে টেডের মূল চেতনা ছড়িয়ে দিতে কাজ করে। এই ইভেন্টে সাধারণত লাইভ বক্তৃতা ও টেড টক প্রদর্শন অন্তর্ভুক্ত থাকে। যদিও এগুলো সরাসরি টেড দ্বারা আয়োজিত নয়, তবে তাদের নির্ধারিত ফরম্যাট ও নির্দেশিকা অনুসরণ করে থাকে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের ১৭ এপ্রিল টেডএক্স আয়োজনের অনুমোদন লাভ করে। একই বছরের ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ শিরোনামে অনুষ্ঠান আয়োজন করা হয়।

পড়ুন: তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা যুব দলনেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেখুন: কূটনীতিকদের পায়ে পানি ঢালে বিএনপি: ড. হাছান মাহমুদ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন