০১/০৩/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন ঠেকাতে যারা ষড়যন্ত্র করছে; তারাই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এই নির্বাচন আমাদের সবার ভাগ্য নির্ধারণ করবে। কেউ যাতে নির্বাচন পেছাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তারাই ভবানীগঞ্জের অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটাতে পারে।

বিজ্ঞাপন


তিনি আরও বলেন, বেলাল ও তার পরিবারের পাশে থাকতে হবে। তাদের সান্ত্বনা দিতে হবে। কোনোভাবে যেন তারা থ্রেটের মুখে না পড়ে। আমি আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তারেক রহমানের নির্দেশে যা যা প্রয়োজন, সব করবো।


রবিবার সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের একটি মসজিদে অগ্নিকাণ্ডে নিহত শিশু আয়েশা আক্তারের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজনে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

পড়ুন- ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তল সহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার 

দেখুন- হাদিকে কেন্দ্র করে মঞ্চ-২৪ এর শাহবাগ অবরোধের ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন