১০/০২/২০২৬, ২২:৪৮ অপরাহ্ণ
21 C
Dhaka
১০/০২/২০২৬, ২২:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন পর্যবেক্ষণ সাংবাদিক কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সাংবাদিকদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ও যানবাহনের স্টিকার বিতরণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। এ নিয়ে বগুড়া জেলা প্রশাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ বলেন, সরকার অনুমোদিত গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বরাদ্দ থাকলেও বগুড়ায় অসংখ্য অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার নামে এসব কার্ড ইস্যু করা হয়েছে।বিবৃতিতে তারা আরও বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় হলো জ্যেষ্ঠ ও পেশাদার অনেক সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড না পেলেও পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, যুবলীগ নেতা এবং ফ্যাসিবাদী শক্তির ক্যাডারদের হাতে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ও যানবাহনের স্টিকার তুলে দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশঙ্কা প্রকাশ করে বলেন, জেলা প্রশাসনের এই অব্যবস্থাপনার সুযোগে পতিত আওয়ামী লীগের দোসররা নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সাংবাদিকতার কার্ড ব্যবহার করে ভোটের দিন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াতে পারে। সাংবাদিকতার কার্ডের অপব্যবহার করে নির্বাচনী মাঠে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসনকেই নিতে হবে।
বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ কার্ড ও যানবাহনের স্টিকার বিতরণে জেলা প্রশাসনের অনিয়ম ও অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সংশোধনের দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন:ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন