বিজ্ঞাপন

নির্বাচন যত দ্রুত হবে সমস্যার জট তত দ্রুত কাটবে: তারেক রহমান

সংস্কার আলাপ করে নির্বাচন যত দীর্ঘ করলে পতিত স্বৈরাচার আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন যত দ্রুত হবে সমস্যার জট তত দ্রুত খুলতে থাকবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা।

বিজ্ঞাপন

আজ রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলীতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজন করে দলের ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি চাচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার। জবাবদিহিতা না থাকলে দেশ কোন ভাবে এগিয়ে নেয়া সম্ভব না বলে জানান তারেক রহমান।

তিনি বলেন, গনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

সংস্কার বিষয়ে বিএনপির এ নেতা বলেন এ বিষয়ে বিএনপি আগে থেকেই বলে আসছে।

নির্বাচন প্রক্রিয়া দেরী হলে স্বৈরাচার আবার ফিরে আসবে বলেও আশংকা প্রকাশ করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে এবং রাজনীতির গুনগত পরিবর্তন করতে সবাইকে  আলোচনা করে উপায় বের করে তা বাস্তাবায়ন করতে হবে বলেও জানান বিএনপির এ শীর্ষ নেতা।

এনএ/

দেখুন: নির্বাচন নিয়ে যা বললেন সংস্কার কমিশনের প্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন